টাঙ্গাইল জেলায়  মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের সাটিয়াচড়া গ্রামে ছাফদার আলী কলেজটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি অত্রাঞ্চলের সবচেয়ে আকর্ষনীয়  ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এবং দেশের স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। বর্তমানের স্কুল শাখা চালুর প্রক্রিয়াধীন তা সম্পূর্ণ হলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাশ কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ।

আমাদের ভিশনঃ একটি বিজ্ঞানমনস্ক, প্রযুক্তি-সচেতন এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা ও নেতৃত্বের পরিচয় দিতে সক্ষম হবে। আমাদের মিশনঃ মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ ডিজিটাল ও মাল্টিমিডিয়া লার্নিং পরিবেশ গড়ে তোলা কারিগরি ও কর্মমুখী দক্ষতা উন্নয়ন নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশ

২০০৭ সালে প্রতিষ্ঠিত এবং ২০১৩ সালে বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ছাফদার আলী কলেজ একটি আধুনিক, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষাপ্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য কেবল পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা প্রদান নয়, বরং শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলা। আমরা বিশ্বাস করি—ডিজিটাল দক্ষতা, বিজ্ঞানচর্চা এবং নৈতিক শিক্ষার সমন্বয়েই গড়ে ওঠে একটি সফল ভবিষ্যৎ।